ডেস্ক রিপোর্ট: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন স্থাপন করছে। এই রুটে যুক্ত হচ্ছে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা। ২০২৪ সালের জুন নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর চলতি জুনের মধ্যেই পদ্মা সেতুতে রেলচলাচল শুরু করা যাবে, জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী আফজাল হোসেন।
প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২১ হাজার ৩৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ হিসেবে দিয়েছে। চীন সরকার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মূল সেতুতে পাথরবিহীন রেলপথ বসানোর কাজ প্রায় শেষ। প্রকল্প পরিচালক বলেন, আমরা ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। আমরা আশা করছি আগামী সপ্তাহে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে।
তিনি জানান, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।
প্রকৌশলী আফজাল বলেন, মূল সেতুতে রেল বসানোর পাশাপাশি ঢাকা থেকে মাওয়া এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ বসানোর কাজও দ্রুতগতিতে এগুচ্ছে। নির্ধারিত সময়েই ঢাকা-যশোর সরাসরি রেলযোগাযোগ চালু করা যাবে বলে আমরা আশা করছি।
এই প্রকল্পটির মাধ্যমে ঢাকা-যশোর-খুলনার মধ্যে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট এবং বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করা হবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments