কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হেলিপ্যাড মাঠ থেকে মারজিয়া (১৫) নামের এক কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে হাজির হয়েছে দুই শিক্ষার্থী। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে এমন ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিক্ষার্থী উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের মো.রুহুলআমিন হাওলাদারের মেয়ে এবং সে মাদ্রায় পড়–য়া শিক্ষার্থী। পুলিশ ওই রাতেই তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ জানায়, লামিয়া ও মিম নামে দু’ শিক্ষার্থী হেলিপ্যাড মাঠে ফুচকা খেতে যায়। তারা দেখতে পায় মারজিয়া একা বসে কান্না করছিল। এসময় তার কাছে বিস্তারিত জানার চেষ্টা করে। সে এলোমেলো কথা বলায় তাকে থানায় নিয়ে আসে ওই শিক্ষার্থীরা।
ফুচকা বিক্রতা তাসলিমা জানান, অনেকক্ষন ধরে বসে সেখানে একা একা কান্না করছিল। রাত হলেও সে বাড়ি ফিরছিল না। এ সময় ওই দুই শিক্ষার্থী তাকে তাদের বাসায় নিয়ে যেতে চেয়েছিল। আমি তাদের থানায় নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেই।
কলাপাড়া থানা ডিউটি অফিসার এস আই রফিকুল ইসলাম জানান, খোজ খবর নিয়ে ওই রাতেই ভিকটিমকে তার পিতার জিম্মায় দেয়া হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments