স্টাফ রিপোটার: প্রায় ৮ মাস থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। সোমবার (২৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে অবরতণ করে।
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের আগমন উপলক্ষে বিমানবন্দরে ব্যাপক শোডাউন করেছে দলটির নেতাকর্মীরা।
গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ব্যাংকক যান রওশন এরশাদ। সেদিন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ছাড়া আর কেউ তাকে বিদায় জানাতে না গেলেও সুস্থ হয়ে দেশে ফেরার দিন খোদ পার্টির চেয়ারম্যানসহ দলের শীর্ষনেতারা বিমানবন্দরে উপস্থিত হোন। উপস্থিত হোন পাটির বিপুলসংখ্যক নেতাকর্মী।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে কয়েক সহস্রাধিক নেতাকর্মী সংবর্ধনা জানান রওশন এরশাদকে। রওশন বিমানবন্দর থেকে বের হলে তাকে স্বাগত জানিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে পার্টির নেতাকর্মীরা।
বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপু এমপি,, লে. জে. অব. মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, রওশন আরা মান্নানসহ সিনিয়র মেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিমানবন্দরের বাইরে সৈয়দ আবু হোসেন বাবলার নির্বাচনী এলাকা থেকে কয়েক সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রওশন এরশাদকে সংবর্ধনা জানান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বিপুলসংখ্যক গাড়ীর বহর নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ওয়েস্টিন হোটেলে নিয়ে যান। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের প্রতিটি থানা ও ওয়ার্ড থেকেও বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হোন। এছাড়াও ময়মনসিংহের রওশন এরশাদের নির্বাচনী এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী গাড়ী নিয়ে তাদের নেত্রীকে শুভেচ্ছা জানাতে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হোন। পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও রওশন এরশাদকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হোন।
এদিকে এরশাদ ট্রাস্টি বোর্ডও রওশন এরশাদকে স্বাগত জানান। ট্রাস্টির পক্ষ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে সমাগত হোন। তারা রওশনকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকমের ব্যানার ও ফেস্টুন সহকারে মিছিল নিয়ে বিমানবন্দরে আসেন।
রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে যাবেন। ঢাকায় অবস্থানকালে রওশন এরশাদ সেখানেই থাকবেন। আগামী ৩০ জুন বাজেট অধিবেশনের সমাপনী দিনে উপস্থিত থাকবেন। পরে আগামী ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড চলে যাবেন।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments