উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন, দূর্নীতি এবং ভোলায় নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিম হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা মুক্তিযোদ্ধা চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু। উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক এ্যাডঃ মুজিবুর রহমান নাটু, সদস্য সচিব এ্যাডঃ আক্তার হোসেন মেবুল, জেলা বিএনপির সদস্য এ্যাডঃ নাজিম উদ্দিন পান্না। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ সাত্তার মল্লিক, পৌর যুবদলের আহবায়ক সাহাবুদ্দিন আকন সাবু, জেলা জাসাস সাধারণ সম্পাদক বিপ্লব মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুরাদ রনি, শিকারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য কাজী এমদাদুল হক মিলন, কাওছার মজুমদার, জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান গোলাপ, উজিরপুর টিমলিডার এ্যাডঃ সাদেকুর রহমান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, কৃষকদলের আহবায়ক এইচ.এম মহসিনুল আলম, শ্রমিক দলের সভাপতি আঃ হক বালী প্রমূখ। আলোচনা সভাশেষে কাজী রওনোকুল ইসলাম টিপুর নেতৃত্বে উজিরপুর মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে যায়।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments