সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইজরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুর সদরের নান্দিনায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকার তৌহিদী জনতা।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় সদরের নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নান্দিনা বড় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী আবু ইউসুফ ।
বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান বেলাল,মুফতি মোবারক হোসাইন, মুফতি রবিউজ্জামান জিহাদ,মুফতি ইমরান হোসাইন, মুফতি আবুল হোসাইন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,মার্কিনীদের সহযোগিতায় ইজরায়েল স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা চালিয়ে শিশুসহ নিরীহ ফিলিস্তিদের হত্যা করছে। তারা এই সন্ত্রাসী ও নির্মম হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের উপর ইজরায়েলি বর্বরোচিত হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। এছাড়াও বক্তারা মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে পূর্ণস্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচালনা করার দাবী উত্থাপন করেন।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নান্দিনা বাজার, পশ্চিম বাজার, গরু হাটা রোড, কলেজ রোড, ব্র্যাক অফিস রোড ঘুরে পুনরায় সমাবেশস্থলে গিয়ে বিশেষ দোয়ায় মিলিত হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments