ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা এম এম কলেজের সার্বজনীন পূজা মন্দিরের সরস্বতী পুজা মন্ডপের মূর্তি ভাঙার ঘটনায় থানা পুলিশ অনিক মন্ডল (১৭) নামের এক সনাতন যুবককে গ্রেফতার করেছে। থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, গতকাল শুক্রবার বেলা ১২ টায় অনিক মন্ডল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সার্বজনীন পূজা মন্দিরে রাখা সরস্বতী পুজার মূর্তির মাথা ভেঙে ফেলে। এ সময় কলেজের অফিস সহায়ক খোরশেদ আলম তাকে ঘটনাস্থলেই হাতেনাতে ধরে ফেলে। পরে, পুলিশ অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে এবং সে ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুবোধ কুমার বসু বাদি হয়ে ফুলতলা থানায় একটি মামলা (নং- ০২, তারিখ- ০৬/০৫/২২ ইং) দায়ের করে। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে মন্দির রাখা বা না রাখা নিয়ে কলেজ কর্তৃপক্ষ ও পূজা মন্দির কমিটির সাথে দীর্ঘদিনের দ্বন্দ রয়েছে যার রেশ ধরে উল্লেখিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ গর্ভনিং বডির সভাপতি সাদিয়া আফরিন জানান, নাশকতামুলক যেকোন ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা সদা তৎপর।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
সব মন্তব্য
No Comments