স্টাফ রিপোটার: জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) এবং ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)-এর সভাপতি
জনাব আমিরুল হক্ আমিন “৭ দিনের মধ্যে গার্মেন্টস শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনলে তার দায়-দায়িত্ব গার্মেন্টস মালিকদের এবং সরকারকে বহন করতে হবে। একই সাথে গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক ভাবে তার সুনাম হারাবে - যার মাশুল দিতে হবে পুরো বাংলাদেশকে”।
শ্রমিক হত্যা, মামলা-হামলা, গ্রেফতার-হয়রানী-এর প্রতিবাদে আজ ১৯ নভেম্বর রবিবার, সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (NGWF) এবং একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
(অএডঋ)-এর যৌথ আয়োজনে আয়োজিত গার্মেন্টস শ্রমিক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী থেকে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান উল্লেখ করেন, গার্মেন্টস শ্রমিকদের চলমান মজুরী আন্দোলনে এ পর্যন্ত শ্রমিক হত্যা ৪, গ্রেফতার ১১৫, মামলা ৪৩,
আসামি ২০,০০০ করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক আমিন। সঞ্চালনা করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, নারী বিষয়ক সম্পাদক সুইটি সুলতানা, সিমা আক্তার, লোকমান আলী প্রমূখ।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments