স্টাফ রিপোটার: জিম্বাবুয়ে ফেরত দেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা সুস্থ আছে, রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেন।
জানাগেছে, করোনার নতুন ধরণ ‘ওমিক্রনের’ কারণে স্থগিত হয়ে যায় জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই। যেখানে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেখানে টাইগ্রেসরা খেলবে প্রথমবারের মতো।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অতিসংক্রামক হলেও ভাইরাসের ডেল্টা ধরনের তুলনায় দুর্বল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলছে, ভাইরাসের আগের ধরনগুলোতে সংক্রমিত ব্যক্তি বা টিকা নেওয়া ব্যক্তিদের সহজেই সংক্রমিত করতে পারে ওমিক্রন। তবে এই সংক্রমণের প্রভাব বেশী নয়।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments