আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে ১৩৮৬বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১০ মে ভোজরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা সটকে পরে। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১৪৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন মাদক প্রাচার রোধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments