স্টাফ রিপোটার : স্বাধীনতা পুরস্কার-২০২২ ঘোষণা করেছে সরকার। এবছর দশ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এ পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ প্রাপ্তরা হচ্ছেন : বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা, বীর বিক্রম (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); আব্দুল জলিল (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); সিরাজ উদ্দীন আহমেদ (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); মরহুম সিরাজুল হক (স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ); অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া (চিকিৎসাবিদ্যা); অধ্যাপক ডা. মোঃ কামরুল ইসলাম (চিকিৎসাবিদ্যা); মরহুম মোঃ আমির হামজা (সাহিত্য) ও মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেন (স্থাপত্য)। গবেষণা ও প্রশিক্ষণে এবছর স্বাধীনতা পদক পাচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই)।
আজ মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় টানা ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে। রবিবার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরুর পর বাতাসের গতি প্রথমে ক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে ...
সব মন্তব্য
No Comments