ডেস্ক রিুপোর্ট: দেশের সংবিধানের অন্যতম প্রণেতা, প্রখ্যাত আইনজীবী ও গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেনের নামে আইনি নোটিশ পাঠিয়েছে তার দলেরই একাংশের ২ শীর্ষ নেতা। বুধবার (৯ মার্চ) গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও নির্বাহী সভাপতি আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ এই নোটিশ পাঠিয়েছেন।
কাউন্সিল আয়োজনের অনুমতি দিয়েও কমিটি গঠনের পর নির্বাচন কমিশনে চিঠি দিয়ে এ সংক্রান্ত বিষয় অস্বীকার করে ড. কামাল প্রতারণা করেছেন বলে অভিযোগ করা হয়েছে ওই নোটিশে।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, গত ৩ ডিসেম্বর মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে গণফোরামের কাউন্সিল হয়েছে। ড. কামাল হোসেন নিজেই চিঠি দিয়ে কাউন্সিল আয়োজনে সম্মতি জানিয়েছিলেন। এরপর কাউন্সিল হয়েছে, গণফোরামের নতুন কমিটি হয়েছে। এখন আমরা দেখছি, আগামী ১২ মার্চ মোকাব্বির খানের নেতৃত্বে আবার গণফোরামের সম্মেলন আহ্বান করা হয়েছে। এই সম্মেলনে উপস্থিত হলে ড. কামাল হোসেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মহসিন রশিদ আরও বলেন, ড. কামাল হোসেনের অনুমতি নিয়েই আমরা সম্মেলন করেছি। পরে কাউন্সিল থেকে গণফোরামের নতুন কমিটি নির্বাচন করা হয়। কমিটির নেতাদের নাম উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনে চিঠিও দেওয়া হয়। কিন্তু ড. কামাল হোসেন ৩ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে পালটা চিঠি দিয়ে জানিয়েছেন, এই সম্মেলনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এর মাধ্যমে তিনি ফৌজদারি কার্যবিধির ৪২০ ধারায় অপরাধ করেছেন। তাই আমরা ড. কামাল হোসেনকে আইনি নোটিশ পাঠিয়েছি।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments