বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মহান শিক্ষা দিবস উপলক্ষে শিক্ষার অধিকার আদায়ের সংগ্রাম ও ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা পাদদেশে শিক্ষা দিবসের ছাত্র সমাবেশ-মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আবু সাঈদ খান, বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রায়হান উদ্দিন, ঢাকা নগর শাখার সভাপতি অনিক কুমার দাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ। সমাবেশ পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
ছাত্র সমাবেশ শেষে আগামীর ছাত্র আন্দোলনে নেতৃত্ব দানকারী হিসাবে মুক্তা বাড়ৈকে সভাপতি ও রায়হান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের ২০তম নতুন কমিটিকে পরিচয় করিয়ে দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ।
ঘোষিত কমিটির নেতৃত্ব হলেন
সভাপতি মুক্তা বাড়ৈ, সহ-সভাপতি সুস্মিতা মরিয়ম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস, অর্থ সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক-হারুনু-অর-রশিদ, আন্তর্জাতিক সম্পাদক-রিনা মুর্মু, স্কুল সম্পাদক বিশ্বজিৎ নন্দী, সদস্যু যুগেশ ত্রিপুরা, ধনঞ্জয় বর্মণ, লাবনী সুলতানা, আনারুল ইসলাম, বিজয় শিকদার, ঋজু লক্ষ্মী অবরোধ, রিদম শাহরিয়ার, খালেদা আক্তার, মিরাজ উদ্দিন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments