ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পুলিশ সুপার, উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে (৩ নভেম্বর) শুক্রবার ডিএসবি, জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ও, সদর থানা, ঠাকুরগাঁও এর সাথে আইন-শৃঙ্খলাজনিত সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার সকল অফিসার ও ফোর্সবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন। মাননীয় পুলিশ সুপার পরিচয় পর্ব শেষে সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন- জঙ্গি, সন্ত্রাস, চোরাচালান, মাদক, চুরি-ছিনতাই, ডাকাতি, দস্যুতা রোধকল্পে অগ্রিম তথ্য প্রদান ও নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির মাধ্যমে সবাইকে একযোগে কাজ করতে হবে। এছাড়াও সকল প্রকার ভেরিফিকেশন ও তদন্ত রিপোর্ট স্বচ্ছতার সাথে দ্রুত সময়ে প্রদান করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন’সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান। পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁওকে অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক উদ্ধার ও মামলা রুজু সহ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দেন। ঠাকুরগাঁও জেলার ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ সুপার ট্রাফিক বিভাগে দায়িত্বরত সকল কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। যে কোন ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সরকারি দায়িত্ব পালন করতে সদর থানা, ঠাকুরগাঁও এর সকল অফিসার ও ফোর্সদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments