প্রবাসী ডেস্ক: আফ্রিকার দেশ সুদানের আবেইতে অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটি সন্ত্রাসী হামলায় বাংলঅদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৮ জন সেনা।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। নিহত বা আহতদের কারও পরিচয় এখনো জানাযায়নি। আইএসপিআর জানিয়েছে, সংঘর্ষ চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উত্তর ও দক্ষিণ সুদানের মাঝে অবস্থিত 'আবেই' একটি সংঘাতপ্রবণ অঞ্চল। উভয় দেশ এ অঞ্চলের মালিকানা দাবি করে। ফলে এখানে প্রায়ই সংঘাত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের শান্তিরক্ষী বাহিনী এখানে জাতসংঘ মিশনে কাজ করছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
স্টাফ রিপোর্টার: ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ ও চূড়ান্তকরণের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের নির্বাচন সহায়তা-১ শাখা থেকে গত ৯ জুলাই ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের অস্থিরতার বিরুপ প্রভাব মোকাবিলায় থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের নতুন শ্রমবাজারে জনশক্তি রপ্তানির উদ্যোগ জোরদার করা হয়েছে। আগামী পাঁচ বছরে বিদেশে এক কোটি দ ...
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইন ...
সব মন্তব্য
No Comments