পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে এটি নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তবে গত ১৬ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বক্তব্যে যে নির্দেশনা পাওয়া গেছে সেই নির্দেশনা মতো আগামী ডিসেম্বরকে সামনে রেখে কমিশন প্রস্তুতি নিচ্ছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে রাজশাহী জেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম অনুষ্ঠানে প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, অন্যান্য জটিলতা কিংবা কাগজপত্রের জন্য যেন বৈধ নাগরিকত্ব থেকে কেউ যেন বঞ্চিত না হয়। যে ভাবেই হোক ভোটার হবার উপযুক্ত কেউ যেন ভোটার তালিকার বাইরে না থাকেন। প্রক্রিয়াটি যেনো জটিল না করা হয়, যতোটা সম্ভব সহজ করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।
এছাড়াও ভোটার নিবন্ধন কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মীদের তিনি বলেন, ভোটার তালিকা সম্পর্কে যেসব ভ্রান্ত কথা বাজারে প্রচলিত রয়েছে তা থেকে বেরিয়ে আসতেই এমন মতবিনিময় সভা আয়োজন করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তালিকার মৃত ভোটারদের বের করে বাদ দেয়া এবং এক ভোটারের দ্বৈত উপস্থিতি ঠেকাতে তৎপর হতে নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা এবং নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন।
পরে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ নগরীর বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ঘুরে দেখন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments