ডেস্ক রিপোর্ট: বিশ্বের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এভাবে বাড়তে থাকলে আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক পেরিয়ে যাবে। আর আগামী বছর ভারতের কাছে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশের অবস্থান হারাবে চীন। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে।
জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স আজ সোমবার বৈশ্বিক জনসংখ্যা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০০ বছরে বিশ্বের জনসংখ্যা সাত গুণ বেড়েছে। এমনকি ২০১১ সালেও বিশ্বের জনসংখ্যা ছিল ৭০০ কোটি। গত ১১ বছরে তা আরও ১০০ কোটি বেড়েছে। আগামী ১৫ নভেম্বর বিশ্বের মোট জনসংখ্যা ৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার অব্যাহত থাকবে। ২০৩০ সালে তা আরও বেড়ে দাঁড়াতে পারে ৮৫০ কোটিতে। ২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা দাঁড়াতে পারে ৯৭০ কোটিতে। আর ২১০০ সালে বিশ্বের মোট জনসংখ্যা ১ হাজার ৪০ কোটি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।
বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন। এরপরই ভারতের অবস্থান। তবে আগামী বছর এ অবস্থান বদলে যেতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল শেষে ভারতের মোট জনসংখ্যা দাঁড়াতে পারে ১৪১ কোটি ২০ লাখে। আর এ সময় চীনের জনসংখ্যা দাঁড়াবে ১৪২ কোটি ৬০ লাখে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর নাগাদ ভারতের জনসংখ্যা চীনকে ছাড়িয়ে যেতে পারে।
আগামী দশকগুলোয় বিশ্বের জনসংখ্যা যা বাড়বে তার অর্ধেকের বেশি হবে ৮টি দেশের। দেশগুলো হলো: কঙ্গো প্রজাতন্ত্র, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।-প্রথমআলো
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।সেন্টকম এক বিবৃতিতে জানিয় ...
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
সব মন্তব্য
No Comments