ডেস্ক রিপোর্ট: অল রাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন তিনি।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাকিবের শাশুড়ি।
শনিবার নরসিংদীতে গ্রামের বাড়িতে সাকিবের শাশুড়ির জানাজা ও দাফন সম্পন্ন হয়।
তবে পারিবারিক সূত্র থেকে জানা যায়, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসা হচ্ছে না সাকিবের। মেয়েকে একা রেখে এই মুহূর্তে দেশে আসতে পারছেন না সাকিব। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।
শাশুড়ি, মা ও দুই সন্তান অসুস্থ হয়ে পড়ায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফিরেছিলেন সাকিব। গত ১ এপ্রিল বড় মেয়ে আলায়না হাসান অব্রিকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। আলায়নার স্কুল খুলে যাবার কারনেই সাকিবকে যুক্তরাষ্ট্রে যেতে হয় ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments