ডেস্ক রিপোর্ট:চিলিকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিল। ভিদেল, স্যাঞ্চেজরা চেষ্টা করলেও ব্রাজিলকে আটকাতে পারলেন না।
প্রথমার্ধে দুই দলই যেন একে অপরকে মেপে নিতে চাইছিল। চিলি বেশ কয়েকবার দ্রুত আক্রমণে উঠে এলেও ব্রাজিলের গোলরক্ষক এডেরসন মোরায়েজকে পরাস্ত করতে পারেনি। অন্য দিকে ব্রাজিলও বেশ কিছু আক্রমণ করে, কিন্তু গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দলে পরিবর্তন করেন ব্রাজিল প্রশিক্ষক তিতে। রোবের্তো ফিরমিনোর পরিবর্তে মাঠে নামান লুকাস পাকুয়েটাকে। তাঁর গোলেই এগিয়ে যায় ব্রাজিল।
৪৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন পাকুয়েটা। চিলির বক্সের মধ্যে বল পেয়ে নেমারকে দিয়েছিলেন তিনি। নেমার সেই বল আবার তাঁকেই ফেরত দেন। সেই সময় চিলির ডিফেন্ডার ভেগাস বল বিপদমুক্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হন। ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন পাকুয়েটা।
গোল করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিপত্তি। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্যাব্রিয়াল জেসুস। বল ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন চিলির ইউজেনিয়ো মেনা। প্রায় উড়ে এসে তাঁর মুখে পা চালান জেসুস। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বার করে দেন রেফারি।
৬২ মিনিটের মাথায় ব্রাজিলের জালে বল জড়িয়ে দিয়েছিল চিলি। তবে অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়। ভার-এর সাহায্য নিয়ে দেখা হয় সত্যিই অফসাইড ছিল কি না। তবে তাতেও লাভ হয়নি চিলির।
৬৬ মিনিটের মাথায় গোলরক্ষককে প্রায় একা পেয়ে গিয়েছিলেন নেমার। বাঁ দিক দিয়ে বল নিয়ে তিনি উঠে গিয়েছিলেন বিপক্ষের বক্সের মধ্যে। কিন্তু নেমারের শট আটকে দেন গোলরক্ষক ক্লদিয়ো ব্র্যাভো।
খেলার শেষের দিকে চিলির একের পর আক্রমণ ভয় ধরাচ্ছিল ব্রাজিল রক্ষণে। তবে কাজের কাজটি করতে পারেননি স্যাঞ্চেজরা।
সেমিফাইনালে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments