ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ২১ মে সকাল ৮টা থেকে ২২ মে সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ৯ জন এবং নিশ্চিত হাম রোগে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪১৪ জনে এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৮৫ জনের।
একই সময়ে দেশে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ৮,৩২৯ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০,৫৪০ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ১,২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামে মোট ভর্তি হয়েছেন ৪৭,৫১১ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৩,৪১১ জন।
জেলাভিত্তিক তথ্যে, সিলেটে সন্দেহজনক হামে ৫ জন এবং সুনামগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং জ্বর-র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হাম পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৩ জনকে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলায় সন্দেহভ ...
সব মন্তব্য
No Comments