স্টাফ রিপোটার: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারতের সহায়তা কামনা করে যে বক্তব্য প্রদান করেছেন তার সমালোচনা করে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, একটা স্বাধীন সার্বভৌম দেশের আভ্যন্তরীন ব্যাপারে অন্য দেশের হস্তক্ষেপ কামনা করা একটি গর্হিত অপরাধ। এজন্য পররাষ্ট্রমন্ত্রীর বিচার হওয়া উচিত।
রবিবার বিকেলে পার্টির খিলগাঁওস্থ কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় জ্বালানি তেলসহ চাল, ডাল তথা প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস সত্ত্বেও বাংলাদেশের গণবিরোধী সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে জন জীবনে চরম দুর্ভোগ ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
সভায় বক্তব্য রাখেন পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, এডভোকেট হোসনে আরা আহসান, এ এস এম শামীম, হান্নান আহমদ বাবলু, কাজী মো: নজরুল, কামরুল হুদা প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় যথাযোগ্য মর্যাদার সাথে আগামী ২৭ আগস্ট পার্টির সাবেক চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত কাজী জাফর আহমদের ৭ম মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচী গ্রহণ করা হয়। ঐদিন কুমিল্লার চিওড়া গ্রামে মরহুমের মাজার জিয়ারত ও ২৯ আগস্ট ঢাকায় প্রেসক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments