সাভার (উপজেলা) প্রতিনিধি- ঢাকার সাভারের সালেহপুর ইউটার্ন এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এই তথ্যটি নিশ্চিত করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সাভারের সালেহপুর ইউটার্ন এলাকায় অভিযান চালায় সাভার হাইওয়ে থানা পুলিশের একটি দল। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১৭০ মন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানায়, কাভার্ড ভ্যানের ভিতরে থেকে ২৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। যার প্রতিটি বস্তায় ২৪.৮ কেজি করে মোট ৬ হাজার ৮২০ কেজি পলিথিন ছিল।আটককৃত কাভার্ড ভ্যানের চালক মো. শাহাবুল আলম (২৫) কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তার সহযোগী মো. আইয়ুব আলী পঞ্চগড় জেলার বোদা থানার নন্দপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সওগাতুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সালেহপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments