উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সরকারি স্কুল ভবন নির্মাণে প্রভাবশালীদের বাঁধা। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ২৫ আগষ্ট উপজেলার শিকারপুর ইউনিয়নের ১১২ নং পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি টাকা বাজেটের তিনতলা বিশিষ্ট ভবন নির্মানে বাঁধার অভিযোগ পাওয়া গেছে। ২৫ আগস্ট বেলা ১১ টায় ঠিকাদার মাইনুল ইসলাম স্কুল নির্মানের কাজ শুরু করলে ওই এলাকার প্রভাবশালী মোজহার খান, মোতালেব খান, ইমরান খান, আজিজ সরদার ও কয়েকজন নারীসহ ১০/১৫ জন মিলে কাজে বাঁধা প্রদান করে এবং বিভিন্ন ভয়ভীতি ও হুমকির মুখে ঠিকাদার লোকজন নিয়ে চলে যায়। জানা যায়, ৮৩ নং জয়শ্রি মৌজায় ২২৪, ২২৫, ২২২ নং দাগে ৩৭.৫০ শতাংশ জমি দলিল মূলে মালিক অত্র স্কুল। ওই জমি নিয়ে মোজহার গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ২৪ আগষ্ট বিরোধপূর্ণ জমি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস উভয়পক্ষ নিয়ে সরকারি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে স্কুলের ভবন নির্মানের স্থান নির্ধারন করা হয়েছে। এমনকি এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন সরদার, আয়নাল হোসেন, ডাঃ দেলোয়ার হোসেন, শাজাহান জমাদ্দার ও স্থানীয় ইউপি সদস্য ইউসুফ হোসোন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিপক্ষ ইমরান খান জানান, আমাদের ভোগ দখলিয় জমিতে গাছপালা কেটে ক্ষমতার দাপটে স্কুল কর্তৃপক্ষ ভবন নির্মান করছে বিধায় ভাবন উঠাতে বাধা দেওয়া হয়। প্রধান শিক্ষক শাহজাহান শরীফ জানান, স্থানীয় মৃত আঃ ছত্তার হাওলাদার স্কুলের নামে ৩৭.৫০ শতাংশ জমি লিখে দেন যার দলিল নং ১৫৪০। স্কুলের ভোগ দখলীয় সম্পত্তিতে ভবন নির্মান করায় কতিপয় ভূমিদস্যু স্কুলের জমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। ম্যানেজিং কমিটির সভাপতি নয়ন তারা জানান, স্থানীয় একটি মহল তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যই মূলত তারা স্কুলের ভবন নির্মানে বাঁধা দিচ্ছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, সরকারি স্কুল নির্মানের কাজে বাঁধা দেওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা প্রাথমিক অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা বেগমের সাথে যোগাযোগ করার জন্য মুঠোফোনে বার বার চেষ্টা করলে ফোনটি রিসিভ হয়নি।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments