ডেস্ক রিপোর্ট: ভক্তদের ভালোবাসাই বাঁচিয়ে রাখে শিল্পীকে। আর রকস্টার হলে তো কথাই নেই। দেশের শীর্ষ রকব্যান্ড ওয়ারফেজের ভক্ত এদেশের প্রায় ৩ প্রজন্ম। নিজস্ব ঘরানায় রক জনরা থেকে যারা কখনও বের হননি। তাই ভক্তদের ভেতরেও তাদের এক উন্মাদনা লক্ষ্য করা যায়। তেমনই এক ভক্তের নাম লাবনান। খুলনায় রকার্স গ্যারেজ নামের একটি ইন্সট্রুমেন্টের দোকান তার। গিটারসহ নানা বাদ্য বিক্রি করেন। নিজেরাও কাস্টমাইজ করে বিভিন্ন লোকাল ব্র্যান্ড তৈরি করেন। সম্প্রতি ওয়ারফেজকে তারা একটি ভিন্ন ডিজাইনের গিটার উপহার দিয়েছেন। ‘বাংলাদেশের মানচিত্র’ নিয়ে গিটারের মূল বডি ও ফ্রেডবোর্ড।
ওয়ারফেজের অন্যতম রকস্টার কমলকে বলা হয় তরুণদের গিটারগুরু। তার হাত ধরে তার ছাত্র হিসেবে গিটার শিখে এদেশে অগণিত তরুণ নিজেদের মিউজিকের যাত্রা শুরু করেছেন। এদেশের জাদুকরী গিটার প্লেয়িং মুগ্ধ হয়ে দর্শক-শ্রোতারা দেখেন স্টেজে। তার হাতে যখন খুলনার কোনো এক ভক্তের বানানো একটি গিটার শোভা পায় তখন নিঃসন্দেহে তা অনবদ্য হয়ে ওঠে। এবার তেমনই এক ঘটনা ঘটলো।
ওয়ারফেজ ব্যান্ডের অফিশিয়াল পেজে শেয়ার করলেন তারা এই গিটারসহ ছবি। তবে এই গিটারটি অফিসিয়ালি ওয়ারফেজ স্পেশাল হিসেবে বাজারে বিক্রি হবে কি-না বা ওয়ারফেজ এই গিটারটিকে অফিশিয়ালি প্রমোট করবে কি-না সেই বিয়য়ে এখনও ব্যান্ডটি সিদ্ধান্ত নেয়নি।
এ প্রসঙ্গে ওয়ারফেজের দলনেতা ও বামবার সাধারণ সম্পাদক রকস্টার টিপু বলেন, ‘আমরা আপাতত ডিজাইনে মুগ্ধ হয়ে গিটারটি শেয়ার করেছি। কারণ গিটারটিতে বাংলাদেশ রয়েছে। দেশের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই পোস্ট। তবে এখন এর গুণগত মান নিয়ে আমরা একটু চেক করছি। কারণ ওয়ারফেজ বিশ্বের সবচেয়ে ব্র্র্যান্ডেড মিউজিক ইন্সট্রুমেন্ট ব্যবহার করে। সেক্ষেত্রে লোকাল হোমমেড গিটার আমাদের স্টেজে আনলে তার গুণগত মান ও গিটারের সাউন্ড আউটপুট কোয়ালিটি চেক করেই আমরা এটিকে দর্শক-শ্রোতাদের মাঝে প্রমোট করবো। তবে দেশের প্রতি ও ওয়ারফেজের প্রতি লাবনানের এই ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। এভাবেই রক জেনারেশন বেড়ে ওঠে।’-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments