স্টাফ রিপোর্টার: চাঁদপুরের হাইমচর মেঘনা নদীর ইশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল-বাখেরা নামের একটি সারবাহী লাইটারেজ জাহাজ থেকে সাত জনের লাশ উদ্ধার করা করেছে পুলিশ ও কোস্ট গার্ড।
পুলিশ ও মালিকপক্ষ জানিয়েছেন, শুধু সাতজন খুন হয়েছে, সার লুট করা হয়নি। এতে পুলিশ ও মালিকপক্ষ হতবাক!
আল-বাখেরার ধারন ক্ষমতা ৮শ টন। এটি চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে মালামাল পরিবহন করে থাকে। ঢাকার দোহারের মাহবুব হোসেন গং এ জাহাজের মালিক। এদের মালিকাধীন এমভি মুগনি-৩ নামে আর একটি জাহাজ রয়েছে।
নিহত সাতজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।
আল-বাখেরা জাহাজটি ২২ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের কর্ণফুলি নদীর কাফকো জেটি থেকে ৭২০ টন ইউরিয়া সার নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী রওয়ানা দেন। এই সার ছিল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডস্ট্রিজ করপোরেশনের।
নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে তিন টায় ৯৯৯ কল পেয়ে জাহাজটি উদ্ধার করতে যায় নৌ পুলিশ। জাহাজটি থেকে ৫ জনের লাশ এবং ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে থেকে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জন মারা যান।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments