পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তরের চেতনাবিরোধী শক্তি এবং স্বাধীনতার বিরোধীদের সাথে হাত মেলায়, তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বোয়ালমারী বারুনী এলাকায় করতোয়া নদীর ২৩০ মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধী ছিল এবং স্বাধীনতা চায়নি, আজ তারাই দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে স্বাধীনতার শত্রুদের সাথে গোপন চক্রান্ত চালিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছিলেন এবং দেশ পরিচালনায় নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৯০ সালে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনও সফল করেছে বিএনপি। এর বিপরীতে জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্যান্য দলগুলোর সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। বিএনপি সবসময় দেশের স্বার্থ, গণতন্ত্রের স্বার্থ, সার্বভৌমত্ব এবং দেশের ২০ কোটি মানুষের অধিকার বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে।
তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ না থাকলেও, দেশের স্বার্থে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে স্থানীয় নির্বাচনে নিজ নিজ প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী করতোয়া নদী এলাকা পরিদর্শন করে নামফলক উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, থানা পুলিশসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments