চট্টগ্রাম অফিস: ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর উদ্যোগে সেলুনে আসা সেবাগ্রহীদের বই পড়ায় উদ্বুদ্ধ করতে চট্টগ্রাম সিটির খুলশী থানাধীন ওয়ারলেস এলাকায় বুক সেলফ ও বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় ওয়ারলেসের দুলাল হেয়ার কাটিং সেলুনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কবি গোলাম মাওলা জসিমের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ। তিনি সেুলনের ম্যানেজার দীপংকর দেব নাথের হাতে বই ও তাক তুলে দেন।
এ সময় উদ্বোধক বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এর এ উদ্যোগের ফলে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি হবে। এটি একটি ভাল উদ্যোগ। আমি একে সাধুবাদ জানাই।’
গোলাম মাওলা জসিম জানান, বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে নাটকীয়ভাবে তরুণ প্রজন্মের যোগাযোগের পদ্ধতি বদলে যাচ্ছে। আর এর ফলে মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস কমে গেছে। দিন দিন হারিয়ে যাচ্ছে বইয়ের পাঠক। পাঠবিমুখতা দূর করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এ আমার উদ্যোগ।
বীজন নাট্য গোষ্ঠীর দল প্রধান মোশারফ ভূঁইয়া পলাশ, সদস্য মান্নান হিমেল আবৃত্তি শিল্পী আশিক আরেফিন, গোলাম মাওলা জসিম, মঞ্চাভিনেতা বাপ্পী হায়দার প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসরে বই পড়ুন'- এ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালের ৩০ জুন গোলাম মাওলা জসিমের নিজ এলাকা নোয়াখালীতে রতনের সেলুনে বই ও আলমারি বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments