বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশু সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা উত্তরপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এসময় ওই বাড়ির ৪টি ঘর সমস্ত মালামালসহ সম্পূর্ণ ভষ্মিভুত হয়। অগ্নিকান্ডে ওয়ালিউল্লাহর স্ত্রী সুমা খাতুন (৩৫), মেয়ে অমিয়া খাতুন (৯) ও ছেলে ওমর আলী (৪) এর মৃত্যু হয়। বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব আগুনে পুড়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, খাকসা গ্রামের ওয়ালিউল্লাহ মিয়ার বাড়িতে রাত সাড়ে নয়টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় গৃহবধু সুমা খাতুন তার দুই সন্তান অমিয়া এবং ওমরকে নিয়ে ঘুমাতে যান। ওয়ালিউল্লাহ তখনও বাজার থেকে বাড়ি ফিরেন নাই। এসময় হঠাৎ চারদিক থেকে আগুনের লেলিহান তাদেরকে ঘিরে ফেলে। তারা ঘরের ভেতর থেকে চিৎকার করতে পারলেও কেউ তাদের উদ্ধার করতে পারেনি। তারা নিজেরাও বের হয়ে আসতে পারেনি। ফলে নিজ বিছানাতেই করুন মৃত্যু হয়।
মমিন আলী আরও বলেন, খবর পেয়ে বনপাড়া থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে পুরে সব শেষ। তিনি আরও বলেন, ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষনিক সহায়তা দেওয়া হয়েছে। পরে ইউএনও’র সাথে কথা বলে আরও সহায়তা দেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments