ডেস্ক রিপোর্ট: বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘মূক ভাষায় বাঙলার সংস্কৃতি’ শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধায় অনুষ্ঠিত হল ‘বাঙলা মূকাভিনয় উৎসব’। সাংস্কৃতিক সংগঠক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় উৎসবে উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র থেকে স্কাইপিতে যুক্ত হয়ে মাইম আইকন কাজী মশহুরুল হুদা ও স্বাগত বক্তব্য দেন গবেষণা কেন্দ্রের পরিচালক ও সম্পাদক রিজোয়ান রাজন। অতিথির বক্তব্য দেন প্রবীণ সংস্কৃতিজন রথীন চক্রবর্তী, আলোকিতজন রফিউর রাব্বি, চারণ সংস্কৃতিক কেন্দ্রের সভাপতি নিখিল দাস ও নাট্যগবেষক মো. কামরুল হাসান।
আয়োজনে নারায়ণগঞ্জের শ্রুতি সাংস্কৃতিক একাডেমির বৃক্ষলিপি ও রূপকথার দেশ, মাইম ফেইসের এডিকশন, মুন্সিগঞ্জ থিয়েটার সার্কেলের ফর মাই সেলফ, ঢাকার মনন মাইম থিয়েটারের হাঙরি ও চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের নদী, মাছ ও একজন হরিশংকর পরিবেশিত হয়।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র বাংলাদেশের মূকাভিনয় রীতি নির্মাণ, চর্চা, গবেষণা ও শিল্পটিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে ও তা বাস্তবায়নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী বিভাগ/জেলায় বাঙলা মূকাভিনয় উৎসবের আয়োজন চলছে। নারায়ণগঞ্জ জেলায় উৎসবে সহযোগিতা করছে শ্রুতি সাংস্কৃতিক একাডেমি ও পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশী আমেরিকান সোসাইটি লসএঞ্জেলেস।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments