ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ (ওনার)-এর সভাপতি মোল্লাহ আমজাদ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী ২৮ অক্টোবর শনিবার রাজধানী ঢাকায় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি চলার সময় দায়িত্বপালনরত সাংবাদিকদের ওপর হামলা এবং একই সময় পুলিশের টিয়ার শেল চলাকালে কাকরাইলে রিকসা থেকে পড়ে গুরুতর আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়। নিরপেক্ষভাবে সংবাদ সংগ্রহ এবং তা জাতির সামনে তুলে ধরাই সাংবাদিকদের দায়িত্ব। কিন্তু এই কাজ করতে গিয়ে কেউ যদি আক্রমনের শিকার হয় সেটা খুবই দুঃখজনক। আমরা পেশাগত দায়িত্বপালনের সময় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। আহত সাংবাদিকদের চিকিৎসা এবং নিহত রফিক ভূঁইয়ার পরিবারকে সহযোগিতা করার জন্য সংশ্লিস্টদের প্রতি দাবি জানাচ্ছি।
সর্বপরি রাজনৈতিক কর্মসূচি চলাকালে গণমাধ্যম কর্মীদের নিরপাত্তা নিশ্চিত করতে সরকার ও সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানানিয়েছে ওনাব।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments