জাকির হোসেন আজাদী: কণ্ঠশিল্পী সাফিকা নাসরিন মিমি ও তানিম হায়াত খান রাজিত দ্বৈতকণ্ঠে নিয়ে এলেন নতুন গানচিত্র ‘প্রেম’। শিরোনামের গানটির কথা লিখেছেন কবি হায়াত কামাল। মেলোডি সুরের গানটির সঙ্গীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।
ঢাকার অদূরে সোনারগাঁও রাজবাড়িতে সম্প্রতি গানটির ভিডিও ধারণ করা হয়েছে। গানচিত্রটি পরিচালনা করেছেন সাফিকা নাসরিন মিমি।
গানটির সুর সম্পর্কে রাজিত বলেন, কবি হায়াত কামালের দারুণ রোমান্টিক লেখার সাথে মিলিয়ে একটা স্লো মেলোডি সুর ডিমান্ড করছিল। সে অনুযায়ী গানটির সুর তৈরি করা হয়েছে। আশা করি, দর্শক-শ্রোতাদের এই মৌলিক গানটি ভালো লাগবে।
নির্মাতা মিমি বলেন, গানটি রোমান্টিক হলেও চিত্রায়নে নতুনত্ব রয়েছে। নাটকীয়ভাবে সিনেমাটোগ্রাফি করা হয়েছে সিম্পলের উপর। আশা করি, গানচিত্রটি সবার ভালো লাগবে।
জানা গেছে, শনিবার (১৪ মে) টিআর মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পেয়েছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments