ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে ২৫০ পিচ ইয়াবাসহ মো. ইউনুচ (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
শুক্রবার রাতে দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বকশী বাড়ির উত্তর পাশের কাচারী ঘরের পিছনে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. ইউনুচ উপজেলার ভবানীপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেন ছেলে। সে একজন মাদক ববসায়ী বলে জানিয়েছেন পুলিশ।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিপন মুড়ি সঙ্গীয় অফিসার ফোর্সসহ দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বকশী বাড়ির এলাকায় অভিযান চালিয়ে উত্তর পাশের কাচারী ঘরের পিছনে ইটের রাস্তার উপর থেকে মো. ইউনুচ নামের এক ব্যক্তিকে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মো. জাকির হোসেন বলেন, তাকে ডিবি পুলিশ আটক করেছে। তার বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments