স্টাফ রিপোর্টার: সাভারের জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করে।
এর আগে রাত ১০টার কিছু সময় পর তারেক রহমানকে বহনকারী বাস ও গাড়িবহর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে। এ সময় তার সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে বিকেল ৫টা ৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে তারেক রহমানের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও আব্দুল মঈন খান।
এদিন বিকেল ৫টার দিকে বিএনপি প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরেন তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্য দিয়ে বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচল ৩০০ ফিট এলাকার মঞ্চে নিয়ে যাওয়া হয়। এ সময় রাস্তার দু’পাশে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments