সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি: চাই মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে এবং সাম্প্রতিক ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে এবং সমস্ত ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে শ্রীমঙ্গলে টিআইবি কর্তৃক পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর আয়োজনে অদ্য বৃহস্পতিবার (২৮ অক্টোবর ) ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও সনাক সভাপতি কবি দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপত্বিতে শ্রীমঙ্গলের মৌলভীবাজার রোডস্থ ১ নং পুলের নিকট মানবন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
টিআইবি’ শ্রীমঙ্গল এর এরিয়া কো-অর্ডিনেটর পারভেজ কৈরী’র সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সনাক সদস্য জহর তরফদার।
বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সনাকের শাহ আরিফ আলী নাসিম, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ সভাপতি ও সনাক সদস্য জিডিশন প্রধান সূছিয়াং, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, সাংস্কৃতিক কর্মী নিতেশ সূত্রধর, সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস.কে দাস সুমন, উন্নয়নকর্মী পংকজ ঘোষ দস্তিদার, সুনীল কুমার মৃধা, ব্যবসায়ী সুশীল বণিক, বাবুল সূত্রধর, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্টের সভাপতি পরিমল সিং বাড়াইক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাবেদ ভুঁইয়া প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments