কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় দুস্থ, অসহায় প্রতিবন্ধীদের মাঝে উন্নত মানের খাবার বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে কলাপাড়া পৌরসভা এর আয়োজন করে। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিবুবুর রহমান মহিব এমপি পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় প্রতিবন্ধীদের হাতে খাবার তুলে দেন। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এসময় পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, পৌর কাউন্সিল হুমায়ুন কবির, মাহবুব আলম, আবুল কালাম সরদার, মো.তারেকুজ্জান তারেক, মহিলা কাউন্সিল রোজিনা আক্তার, উম্মে তামিমা বিথীসহ পৌর সভার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে সকাল সাড়ে ৭ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করেন এমপি মহিব। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প¯Íবক অর্পন করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরে শোক র্যালি বের করে। দিবসটি উপলÿ্যে উপজেলা পরিষদ মিলানয়তনে আলোচনা সভা এবং বঙ্গবন্ধুর উপর চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতার বিজয়ী স্কুল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়া সকাল ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও বিকেল ৫ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে উপজেলার কুয়াকাটা ও মহিপুর থানায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments