বকশীগঞ্জ প্রতিনিধি: ফেসবুকে পরিচয়, তারপর প্রেম, অতপর বিয়ে এরপর হয় অন্ত:সত্ত্বা। এই খবর শুনে স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জে এক স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে।
তালাকের খবর শুনে ভুক্তভোগী ওই নারী সংবাদ সম্মেলন করতে চাইলে পুনরায় ভুয়া কাবিন নামা করে ওই স্বেচ্ছাসেবক দল নেতা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও পৌর এলাকার টিকরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন শেফালী বেগম (৩৮) নামে এক নারী।
পৌর এলাকার মাঝপাড়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শেফালী বেগম বলেন, ২০২৩ সালে জীবিকার তাগিদে আমি সৌদি আরবে যাই। সেখানে কর্মরত থাকা অবস্থায় টিকরকান্দি গ্রামের আবদুল করিমের ছেলে স্বেচ্ছাসেবক দল নেতা মামুনের সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়।
পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে মামুন আমাকে বিয়ের কথা বলে আমাকে দেশে ফিরে আসতে বলেন।
আমি তার কথায় বিশ্বাস করে দেশে ফিরলে সে আমাকে গত বছরের ২৪ জুন কাবিনমূলে বিয়ে করেন। বিয়ের পর জানতে পারি সে বিবাহিত। আমি তাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে সে বাড়িতে না নিয়ে উল্টো আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা কৌশলে হাতিয়ে নেন এবং আমাকে বাচ্চা নিতে বলেন।
পরে আমি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি তাকে জানাই। এখবর শুনেই তিনি রেগে যান পেটের বাচ্চা নষ্ট করতে বলেন। আমি বাচ্চা নষ্ট করতে না চাইলে গত বছরের ১২ ডিসেম্বর আমাকে গোপনে তালাক প্রদান করে আমার কাছে তালাক নামা পাঠান।
আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে চাইলে লোক মারফতে খবর পেয়ে গত ১ জানুয়ারি মামুন আবারও আমাকে শ্রীবরদী উপজেলার এক কাজীর মাধ্যমে বিয়ে করেন।
পরে জানতে পারি এই কাবিনটিও ছিল ভুয়া। এভাবেই মামুন আমাকে বার বার প্রতারিত করেন। বর্তমানে স্বেচ্ছাসেবক দল নেতা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমি বর্তমানে ৪ মাসের অন্ত:সত্ত্বা। আমি আমার স্বামীর অধিকার চাই, আমার অনাগত সন্তানের স্বীকৃতি চাই। এবিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন শেফালী বেগম।
এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন তালাক দেওয়ার বিষয়টি স্বীকার করেন কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments