ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যরাতের ভোটের সরকারের দুঃশাসনে এখন মানুষের জানমালের ন্যুনতম নিরাপত্তাটুকও নেই। ঘর থেকে বের হয়ে নিরাপদে বাড়ী ফেরার সামান্যতম গ্যারান্টি নেই। চারিদিকে গুম, খুন, অপহরণ, হামলা ও গ্রেফতার আতঙ্কে দেশবাসী সর্বদা আতঙ্কিত।
আজ মঙ্গলবার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ঝালকাঠি জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল নিজ এলাকা থেকে ঢাকা আসার পথে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ সন্ত্রাসীরা তার গাড়ীর পথরোধ করে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতার মর্মান্তিক মৃত্যু এবং জ¦ালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁপাই নবাবগঞ্জ জেলা কৃষকদলের নেতৃবৃন্দকে পুলিশ গ্রেফতার করেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বিএনপিসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের গণতান্ত্রিক অধিকার অর্থাৎ সভা, সমাবেশ ও মিছিল করার সংবিধান স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আওয়ামী দু:শাসনের ভয়াবহতায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করতে ধারাবাহিকভাবে নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের এবং গ্রেফতার করে কারান্তরীণ করা হচ্ছে।
ফখরুল বলেন, এভাবে নির্যাতন-নিপীড়ণ ও নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেফতার করে ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী সরকারের বিদায় নেয়ার সময় ঘনিয়ে এসেছে।
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
সব মন্তব্য
No Comments