জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে পলাশ কলি হোসেনের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে অনন্য অসাধারণ গ্রন্থ "কয়লা ফুল"। বইটির প্রশংসা এখন সবার মুখে মুখে। বইটির লেখক ও প্রকাশক তাই খুব উচ্ছসিত। মেলায় সরেজমিনে গিয়ে বিষয়টি পরিলক্ষিত হয়।
পলাশ কলি হোসেন -এর প্রথম প্রকাশিত এই উপন্যাসটি পাওয়া যাচ্ছে আনন্দম প্রকাশনীর স্টলে। একজন ইতিহাসের শিক্ষক হিসেবে তিনি সক্ষমতার প্রমান রেখেছেন তাঁর উপন্যাস " কয়লা ফুল " এ।মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উপন্যাস পাঠককে একেবারেই ভিন্ন এক সত্যের মুখোমুখি দাড় করিয়ে দিচ্ছে। যাদের ফিকশনে আগ্রহ থাকে তাদের ব্যাপারে বলতে পারি এই উপন্যাস আপনার আকাঙ্খা কে ছাপিয়ে যাবে। সমাজের যেসব চেতনা কিংবা চেতনা বিরোধী পক্ষে বিপক্ষের বিতর্ক আছে সেই সব বিষয়েও বইটিতে রয়েছে বিস্তর আলোচনা।
উপন্যাস : কয়লা ফুল।
লেখক : পলাশ কলি হোসেন।
মূল্য : ২৮০ টাকা।
প্রকাশনী: আনন্দম।
স্টল নং : ৪৮৫।
সোহরাওয়ার্দী উদ্যান।
প্রচ্ছদ : অন্তরা শাওন
চৈত্রের এক রোদমাখা দুপুরে পলাশীতে এই লেখকের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে উচ্চ শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের আই ই আর থেকে বি এড এবং এম এড সম্পন্ন । দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে
ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্ম
জীবনের সমাপ্তি। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী এম
এ মালেক। এক ছেলে অমিত মুন্তাসির ও এক মেয়ে অন্তরা শাওনের মা হিসেবে পরিপূর্ণ তাঁর ভুবন। বর্তমানে লেখালেখি নিয়েই পার হচ্ছে তাঁর একান্ত সময়।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments