স্টাফ রিপোর্টার: নবগঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন শপথ গ্রহণ করেছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে প্রধান নিার্বাচন কমিশনার অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনসহ পাঁচ কমিশনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নিার্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনকে নিয়োগ দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেন।
চার কমিশনার পদে যারা আছেন অবসরপ্রাপ্ত অতিনিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।
গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুিরীকে প্রধান করে ইসি গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বতী সরকার।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান , মহা-হিসাব নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমুশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্রাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
গত ২০ নভেম্বর সন্ধ্রায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা জমা দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওই তালিকা থেকে ৫ জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments