নজরুল ইসলাম: সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়।
সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির কার্যালয় সংলগ্ন ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, জেলা পার্টির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলুর পরিচালনায় বর্ধিত সভায় উপজেলা, জেলা, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি ও সেল কমিটির সদস্যরা প্রত্যেক ইউনিট থেকে বক্তব্য রাখেন এবং রিপোর্ট উপস্থাপন করেন। জেলা গণসংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ শেষে প্রত্যেক ইউনিয়নে কর্মীসভার তারিখ নির্ধারণ ও বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথি সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সাবীর হোসেন, কমরেড আবেদুর রহমান, কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল, কমরেড নাসরীন খান লিপি, কমরেড আব্দুর রউফ মাস্টার, কমরেড রফিকুল ইসলাম, কমরেড অজিত কুমার রাজবংশী, কমরেড মফিজুল হক জাহাঙ্গীর, কমরেড নির্মল সরকার, কমরেড হিরন্ময় মন্ডল, কমরেড শিব পদ গাইন,কমরেড জলিল মোড়লসহ জেলা উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments