স্টাফ রিপোর্টার: গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদর্শনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমতের নিশ্চয়তা ছাড়া সাংবিধানিক সংস্কার পূর্ণতা পাবে না।
বুধবার মিরপুর–১১ এলাকায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের গণমিছিল-পূর্ব সমাবেশে এ দাবি করেন তিনি। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন নয়, বরং সবার জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও বেকারদের কর্মসংস্থানের অঙ্গীকারও তুলে ধরেন।
কালশী মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি লালমাটিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ১১ নম্বর বাজারে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments