কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে আহত একটি নিশি বক উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেছেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন উপরার সদস্যরা। শনিবার রাত এটিকে ইলিশ পার্ক এলাকার নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়। এ সময় কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, টোয়াকের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও বন বিভাগের গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপরার সদস্যরা জানান, শনিবার সকালে মৎস্য বন্দর আলিপুরের একটি মুরগির দোকান থেকে অসুস্থ অবস্থায় এ নিশি বকটিকে উদ্ধার করা হয়। পরে তারা দিনভর প্রাথমিক পরিচর্যা ও চিকিৎসা শেষে বনকর্মীদের সহযোগিতায় বকটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন।
এ প্রজাতির বক সচারাচার দেখা মেলেনা। এর বৈজ্ঞানিক নাম হলো ঘুপঃরপড়ৎধী হুপঃরপড়ৎধী। আর ইংরেজি নাম হল ইষধপশ-পৎড়হিবফ হরমযঃ যবৎড়হ। স্থানীয়রা নিশিবক পাখি হিসেবেই চেনেন। নিশিবক পাখি দিনে ঘুমায়, আর রাত হলে উড়ে বেড়ায় খাবারের সন্ধানে। এরা রাতে পানির ধারে কোনো গাছের ডাল পালায় ধ্যানমগ্ন হয়ে সুযোগ বুঝে মাছ ধরে খায়। তবে অতিনগরায়ন, জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক প্রয়োগ, জলবায়ু পরিবর্তন ছাড়াও পাখিদের আবাসস্থল না থাকায় এসব পাখি প্রায়ই বিলুপ্তির পথে এমনটাই জানিয়েছেন পরিবেশবিদরা।
উপরার আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপক‚লীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় তারা দীর্ঘদিন ধরে কাজ করেন। জনসচেতনতা বাড়লে এ ধরনের উদ্ধার কার্যক্রম আরও দ্রæত ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব বলে তিনি জানান।
গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, উদ্ধারকৃত নিশি বকটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একে এম মনিরুজ্জামান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ধরনের পাখি আটক, বিক্রি বা শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কোথাও বন্যপ্রাণী আটক থাকতে দেখলে সঙ্গে সঙ্গে বন বিভাগকে জানানোর জন্য অনুরোধ করেছেন তিনি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments