মো. রায়হান উদ্দিন, বেনাপোল : শূন্য দশকের কথা। রাজপথের প্রতিটি কর্মসূচিতে যিনি ছিলেন সামনের সারিতে, বিএনপির আদর্শকে ধারণ করে যার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল— আজ তিনি রাজনৈতিক জীবনের এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। বিএনপির রাজনীতি ও আদর্শের প্রয়োজনে বাহাদুরপুর ইউনিয়ন থেকে যিনি বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, নিজের অর্পিত দায়িত্ব থেকে কখনো পিছপা হননি, তিনি যশোর জেলার শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মেজবাহ উদ্দিন মুকুল।
পারিবারিক সূত্রেই মুকুলের বিএনপির রাজনীতিতে আসা। তার বাবা ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক। পিতার উত্তরসূরি হিসেবে মুকুলও প্রায় ২০ বছর অত্যন্ত দক্ষতার সাথে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএনপির প্রতি তার নিবেদিত মানসিকতার খেসারত দিতে গিয়ে বিগত ১৭ বছরে তাকে সহ্য করতে হয়েছে অমানুষিক নির্যাতন।
মামলা, হামলা ও দখলের শিকার:
২০০৩ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালালে ইউনিয়ন বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মেজবাহ উদ্দিন মুকুল মামলার বাদী হন। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে এই মামলার জের ধরে আসামিদের চাঁদা দিতে বাধ্য হওয়াসহ চরম হয়রানির শিকার হতে হয় তাকে।
শুধু মামলা-হামলাই নয়, ২০১১ সালে বাহাদুরপুর ইউনিয়নে তার মাছের ঘেরের পাশের বাগান থেকে প্রায় ১২ লক্ষ টাকার গাছ জোরপূর্বক কেটে নেওয়া হয় এবং বাহাদুরপুর বাজারে তার মালিকানাধীন একটি একতলা পাকা দোকানঘর দখল করে নেয় তৎকালীন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিরা।
২০১৫ সালে শীতের রাতে মুকুলের পরিবারকে ঘর থেকে বের করে দিয়ে প্রায় এক সপ্তাহ বসতবাড়িতে তালা ঝুলিয়ে রাখা হয়। এতেও ক্ষান্ত না হয়ে পরবর্তীতে তাকে হত্যার নীলনকশা তৈরি করা হয়। বাহাদুরপুর ব্রিজের ওপর মুকুল ও তার ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কোরবানকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলা হলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে বাহাদুরপুর বাজারে আশ্রয় নেন। সেখানে সন্ত্রাসী বাহিনী তাদের হাতুড়িপেটা করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। খবর পেয়ে বর্তমান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নুরুজ্জামান লিটন দ্রুত প্রাইভেটকার পাঠিয়ে তাদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে মুকুলের বিরুদ্ধে ৩টি নাশকতার মামলাসহ মোট ৪টি রাজনৈতিক মামলা দেওয়া হয়। তথ্যানুসন্ধানে জানা যায়, আওয়ামী শাসনের দীর্ঘ ১৭ বছরের মধ্যে প্রায় ১২ বছরই তিনি নিজ বাড়িতে রাত কাটাতে পারেননি।
প্রতিশোধ নয়, উন্নয়নে মনোনিবেশ:
এত অত্যাচার-নির্যাতন সহ্য করার পরও, ২০২৪ সালের ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মুকুল কারও ওপর প্রতিশোধ নেননি; সব বিচার সৃষ্টিকর্তার ওপর সোপর্দ করে তিনি জড়িয়ে পড়েন সামাজিক ও উন্নয়নমূলক কাজে। তার এই ত্যাগ ও গুণাবলীর কারণে বাহাদুরপুর ইউনিয়নবাসী তাকে নিজ ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চায়। একইসাথে তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী।
নতুন ষড়যন্ত্রের অভিযোগ:
সম্প্রতি মুকুলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক লক্ষ্য ভেস্তে দেওয়ার জন্য দলের ভেতরেরই কিছু সুবিধাবাদী গোষ্ঠী চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে একটি ফেসবুক পেজের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
মুকুলের বক্তব্য:
এ বিষয়ে মো. মেজবাহ উদ্দিন মুকুল আক্ষেপের সাথে জানান, “বিএনপির রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, রক্ত দিয়েছি, শারীরিক নির্যাতন সহ্য করেছি। কিন্তু দল পরিবর্তিত পরিস্থিতিতে আসার পর কেউ বলতে পারবে না আমি কারো সাথে কোনো অন্যায় বা জুলুম করেছি। আমি আগামী স্থানীয় সরকার নির্বাচনে মেম্বার পদপ্রার্থী এবং ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। আমার রাজনৈতিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল চক্রান্ত করে যাচ্ছে। তবে আমি জানি আমার সততা ও দলের প্রতি দায়বদ্ধতা কতটুকু। এসব অপপ্রচার চালিয়ে আমাকে লক্ষ্যচ্যুত করা যাবে না। নিজ দল এবং ইউনিয়নবাসীর ওপর আমার পূর্ণ আস্থা ও মনোবল রয়েছে।”
ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বিরুদ্ধে এ ধরনের নোংরা অপপ্রচারে বাহাদুরপুর ইউনিয়নের সাধারণ রাজনৈতিক কর্মী ও এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। ইউনিয়নের সচেতন মহল মনে করেন, মুকুলের মতো দীর্ঘদিনের নির্যাতিত ও নিবেদিতপ্রাণ নেতার পাশে দলের উচ্চপর্যায়ের নেতাদের শক্ত হয়ে দাঁড়ানো উচিত।
পঞ্চগড় প্রতিনিধি: মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান ...
মোঃ মেহেদী হাসান, কাঠালিয়া,(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬নং উত্তর-পূর্ব চেঁচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অবহেলা, অসদাচরণ ও স্কুল ফিড ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অত্যাচার, নির্যাতন, বিদেশের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জুয়া ও মাদকাসক্ত ছেলের বিভিন্ন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে একমাত্র ছেলে মিরাজ সিকদার (২৮)কে ত্যাজ্য ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে টাঙ্গন নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে আজগর আলী (৫০) নামে এক ব্যক্তিকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উত্তোলন ...
সব মন্তব্য
No Comments