টিপু মিয়াঃ একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৮ম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু এমপি, তোফায়েল আহমেদ এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওবায়দুল কাদের এমপি, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপি, আনিসুল হক এমপি, গোলাম মোহাম্মদ কাদের এমপি, আনিসুল ইসলাম মাহমুদ এমপি, নূর-ই-আলম চৌধুরী এমপি ও আবদুস সাত্তার ভূঞা এমপি।
আজ ৫ জুন বাজেট অধিবেশন শুরু হয়ে ৪ জুলাই বাজেট অধিবেশন সমাপ্ত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন বাদ আসর অধিবেশন অনুষ্ঠিত হবে এবং শুক্র ও শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে না। ৮ জুন “পদ্মা সেতু” এর উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে এবং ৯ জুন বিকাল ৩টায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী। ১২ জুন ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। ১৩ জুন অনুষ্ঠিত হবে ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটে অন্তর্ভূক্ত দায়যুক্ত ব্যয়ের উপর আলোচনা এবং নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে। ২৯ জুন অর্থবিল, ২০২২ বিবেচনা ও পাস এবং ৩০ জুন নির্দিষ্টকরন বিল ২০২২ উত্থাপন, বিবেচনা ও পাস করা হবে।
এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ৭১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১,৫৫০ টি প্রশ্নসহ মোট ১,৬২১ টি প্রশ্ন পাওয়া গেছে এবং বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৭টি। বেসরকারী সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায় নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারী বিলের মধ্যে সংসদে উত্থাপিত ও কমিটিতে প্রেরিত ১টি, সংসদে উত্থাপনের অপেক্ষায় ৪টি, মহামান্য রাষ্ট্রপতির সুপারিশ সংগ্রহ করে বিলের প্রস্তাবককে প্রেরিত ১টি এবং কর্তৃপক্ষের পরীক্ষাধীন রয়েছে ৪টি বিল। এ অধিবেশনে প্রাপ্ত ৪টি সরকারী বিলের নোটিশসহ কমিটিতে পরীক্ষাধীন ৫টি এবং পাসের অপেক্ষায় ১টি সরকারী বিল রয়েছে।
বৈঠকটিতে সংসদ সচিব কে এম আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments