বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ : 09 Sep 2026
বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।


স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুদির দোকানে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে পারভেজ। এতে গুরুতর আহত হলে স্বজনরা দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত পারভেজ আইরমারী নতুনপাড়া গ্রামের মো. জামাত ইসলামের ছেলে। চলতি বছর আইরমারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছিল সে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত খবর

;