স্টাফ রিপোটার: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি ব্যক্তিগত সফরে আজ থাইল্যান্ড গিয়েছেন।
আজ ২৩ জুন, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজ এর বিমানযোগে (টিজি-৩২২) ব্যাংককের উদ্দেশ্যে হযরত শাহজালাল অন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। থাইল্যান্ডে থাকাকালীন সময়ে তিনি ব্যাংককে ওয়েস্টিন গ্র্যান্ড সুুকুমভিত হোটেলে অবস্থান করবেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সফর সঙ্গী হিসেবে থাকবেন পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি ও তাঁর সহধর্মীনী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ২৬ জুন, রবিবার স্থানীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে থাই এয়ারওয়েজ এর বিমানে (টিজি-৩৩৯) ঢাকার উদ্দেশ্যে ব্যাংকক ত্যাগ করবেন। ২৭ জুন, সোমবার বাংলাদেশ সময় রাত ১টা ২৫ মিনিটে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমান বন্দরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বিদায়ী শুভেচ্ছা জানান, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা শেরিফা কাদের এমপি, মমতাজ উদ্দিন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব আশিক আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় সদস্য আরিফুল ইসলাম, ইঞ্জিয়ার এলাহান উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন সরকার।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments