স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ১০ অক্টোবর সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
শনিবার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে রোটনের মৃত্যুর খবর জানান এবং গভীর শোক প্রকাশ করেন। একই সাথে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলামও তার ফেসবুকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা গেছে, রোটনের মামা তৌহিদুল ইসলাম চৌধুরী সুমন বাংলা ট্রিবিউনকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন রোটন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৪ অক্টোবর রাতে তাকে কলকাতার কসবা এলাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোনো কোনো প্রতিবেদনে রুবি হাসপাতালের কথাও উল্লেখ করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দীর্ঘদিন পাকস্থলীর ক্যানসারেও ভুগছিলেন।
মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই কমিটির সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে পরিচিতি পাওয়া রোটন পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। চট্টগ্রামের রাউজানের এই রাজনীতিবিদ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ রাউজান আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন। এছাড়া তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
তার মৃত্যুতে সাবেক ছাত্রনেতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments