ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ মহামান্য রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় আচার্য মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রবিবার বিকালে (৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ) বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপ্রতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বিএসএমএমইউ’র মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে বিএসএমএমইউ'র মাননীয় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের নিকট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন। এ সময় মাননীয় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।
সাক্ষাৎকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের গতিশীল কার্যক্রমে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য মোঃ সাহাবুদ্দিন সন্তোষ প্রকাশ করেন এই মর্মে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ অবহিত করেন।
মহামান্য রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আচার্য মোঃ সাহাবুদ্দিন রোগীর সেবা ও গবেষণায় আরও বেশী মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগীতা প্রদান করবেন বলে উপাচার্য মহোদয়কে তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে তিনি দেশে প্রথমবারের মত ঐতিহাসিক ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান।
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
সব মন্তব্য
No Comments