কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের কর্মচারী শফিকুল ইসলাম ও ছেলেকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে-সোমবার (৭আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের সামনে আব্দুল আহাদ এর চায়ের দোকানে। আহত বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের কর্মচারী (পিউন) শফিকুল ইসলাম (৫০) জানান-ওই এলাকার আল আমিন, আসিফ, সাকিব হোসেন, হাসান, আরিফ হোসেন প্রায় সময় কলেজে এসে উত্তাক্ত করে। এর প্রতিবাদ করাতে তারা ক্ষিপ্ত হয়ে এ হামলা করে। তার ছেলে মেহেদী হাসান সুজন (২২) এসে পিতাকে ঠেকাতে গিয়ে তাদের হামলায় আহত হয়। এদিকে অভিযুক্তরা বলেন-তারা সবাই ওই কলেজের ছাত্র। ডিগ্রীতে ভর্তি হয়েছেন। কলেজে এলে পিউন শফিকুল ইসলাম তাদেরকে প্রায় সময় নানান কথা শুনায়। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল আহাদ এর চায়ের দোকানে শফিকুল ইসলাম এলে সামান্য কথা কাটা কাটি হয়। এসময় পিউন শফিকুল ইসলামের ছেলে ছুটে এসে তাদের উপর হামলা করলে সংঘর্ষ সৃষ্টি হয়। বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন অবগত আছেন। এদিকে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বলেন-তিনি বিষয়টি শুনেছেন উভয় পক্ষকে তার দপ্তরে ডাকবেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments