স্টাফ রিপোর্টার: ব্যারিস্টার সোলায়মান তুষারের লেখা গবেষণামূলক বই ‘দ্য রোহিঙ্গা: আ লং হিস্ট্রি অব জেনোসাইড’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ, এএফপির ব্যুরো চীফ শফিকুল আলম, মানবাধিকার কর্মী ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর, ব্যারিস্টার মোঃ কাউছার, এডভোকেট হাসানুজ্জামান বিপ্লব, কারুবাক প্রকাশনীর প্রকাশক গোলাম কিবরিয়া, কুতুপালং রিফিউজি ক্যাম্পের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইমরান, রোহিঙ্গা নেতা মোহাম্মদ তাহেরসহ অনেকে । বইটি প্রকাশ করেছে কারুবাক প্রকাশনী। বক্তরা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এজন্য জাতিসংঘকে দায়িত্ব পালনের দাবি জানান। মায়ানমার যাতে অবিলম্বে রোহিঙ্গাদের ফেরত নেয় সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা মায়ানমারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
বইটির ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান সমাজ বিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
অমর একুশে গ্রন্থমেলার প্রথম দিন থেকেই কারুবাক প্রকাশনীর ২০২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া রকমারিতে অনলাইনে অর্ডার করে পাওয়া যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments