কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ৪ হাজার ২’শ ৯০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে ওইসব কৃষকদের হতে বিভিন্ন জাতে বীজ ও সার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত শহীদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ.আর.এম সাইফুল্লাহ বলেন, ২০২১-২২ অর্থ বছরে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের মাঝে ভ‚ট্টা, সূর্যমুখি, খেসারী, মূগ, গম ও সরিষা বীজ ও সার দেয়া দেয়া হয়েছে। এর ফলে জমিতে তিন ফসলি চাষ করার অগ্রহ বাড়বে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় কৃষি, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে সার্ক কৃষি কেন্দ্র ঢাকায় ১৮তম পরিচালনা পর্ষদের (গভর্নিং বোর্ড) সভার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিকাজের ব্যয় বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। জমি চাষ, সেচ, ফসল কাটা, মাড়াই ও পরিবহন—কৃষির বিভিন্ন পর্যায়ে ডিজেলচালিত যন্ত্রের ওপর ন ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি কমতে শুরু করায় চরাঞ্চলের বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও কমেনি চরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ভোগান্তি। বন্যায় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় রোপণ করা ধানখেতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ওই জমিতে নতুন করে ধান রোপণ করা হয়েছে বলে অভিযোগ কর ...
সব মন্তব্য
No Comments